ঢাকা | বঙ্গাব্দ

কাল থেকে বাজারে আসবে সাতক্ষীরার আম

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2026 ইং
অন্যদিকে, ১৫ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন আম্রপালির আম ভাঙার ঘোষণা দেওয়া হয়েছে। ছবির ক্যাপশন: অন্যদিকে, ১৫ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন আম্রপালির আম ভাঙার ঘোষণা দেওয়া হয়েছে।
ad728

সাতক্ষীরার সুস্বাদু আম বাজারে আসবে আগামীকাল। আম পাড়ার কার্যক্রম ও বাজারজাতকরণ মঙ্গলবার (৫ মে) থেকে শুরু হবে। জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রথম ধাপে বাজারে আসবে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় জাতের আম। অন্যদিকে, ১৫ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন আম্রপালির আম ভাঙার ঘোষণা দেওয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, চাষিদের দাবি অনুযায়ী ল্যাংড়া ও আম্রপালি আম ভাঙার সময় সামান্য এগিয়ে আনা হয়েছে। এই সময়ের মধ্যে আমের পরিপক্বতা আসবে। অপরিপক্ব আম ভাঙা ও বাজারজাতকরণের বিষয়ে প্রশাসনিক নজরদারি জোরদার করা হয়েছে। ইতোমধ্যেই পাইকাররা আম চাষিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। ভালো দামের আশা করছেন বাগানিরা। কৃত্রিম পদ্ধতিতে যাতে আম না পাকানো হয়, সেজন্য সতর্কবার্তা দিয়েছে জেলা প্রশাসন।একজন কৃষক বলেন, বিগত বছরের তুলনায় এবার আমের ফলন বেশ ভালো। আবহাওয়া অনুকূলে থাকলে আমি লাভবান হবো বলে আশা করা যাচ্ছে।

সাতক্ষীরা সদরের উপজেলা কর্মকর্তা মনির হোসেন বলেন, আবহাওয়া ভালো থাকলে এক মাসে এই জেলা থেকে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকার ব্যবসা হবে।


নিউজটি আপডেট করেছেন : হবিগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স