ঢাকা | বঙ্গাব্দ

কুরআনের সুরে বিশ্ব জয়ের স্বপ্ন ১২ বছরের ক্ষুদে হাফেজ তাহমিদের

  • নিউজ প্রকাশের তারিখ : May 5, 2026 ইং
হাফেজ ইজহার ইশতিয়াক তাহমিদ ছবির ক্যাপশন: হাফেজ ইজহার ইশতিয়াক তাহমিদ
ad728
মেধা আর একাগ্রতার সমন্বয়ে নোয়াখালী জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ১২ বছর বয়সী খুদে হাফেজ ইজহার ইশতিয়াক তাহমিদ। চলতি বছরে চারটি পৃথক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিটিতেই সাফল্যের স্বাক্ষর রেখে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সে।
ইজহার ইশতিয়াক তাহমিদ কোম্পানীগঞ্জ বসুরহাটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘মাদরাসা দারুল আরকাম’-এর হিফজ বিভাগের একজন নিয়মিত শিক্ষার্থী।তাহমিদ এই বছর ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। এছাড়া দেশখ্যাত হুফফাজুল কুরআন প্রতিযোগিতায় সে ৩য় স্থান এবং জীবন আলো হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২১তম স্থান অর্জন করে নিজের মেধার জানান দিয়েছে। সর্বশেষ সৌরভী শিল্পী গোষ্ঠী আয়োজিত প্রতিযোগিতায় ‘ইয়েস কার্ড’ পেয়ে সে জেলা পর্যায়ের জন্য মনোনীত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : হবিগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স