ঢাকা | বঙ্গাব্দ

সৌদি আরবে ২২ দিন ধরে নিখোঁজ জামালপুরের যুবক

  • নিউজ প্রকাশের তারিখ : May 6, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

রুবেল মন্ডল উপজেলার জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছোট ছেলে।

পরিবার জানায়, চলতি বছরের ২৭ জানুয়ারি রুবেল একটি এজেন্সির মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমায়। সেখানে মক্কা শহরের একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলো সে। নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা ও উপার্জনের অর্থ পাঠানোও শুরু করেছিলো রুবেল। গত ১৬ এপ্রিল বিকেল ৪টার পর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি পরিবার। এরপর থেকে তার ব্যবহৃত ইমো, ফেসবুক ও মেসেঞ্জারসহ সব যোগাযোগ মাধ্যম বন্ধ পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে রুবেলের বড় ভাই মঞ্জুরুল ইসলাম বলেন, আমার চার ভাইয়ের মধ্যে রুবেল সবার ছোট। তাকে সবাই খুব আদর করতো। তার হঠাৎ নিখোঁজ হওয়ায় আমরা দিশেহারা হয়ে পড়েছি। প্রবাসী মন্ত্রণালয় ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাছে আমরা তার সন্ধান চাই।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জেনেছি। পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়ারও চেষ্টা করা হবে।


নিউজটি আপডেট করেছেন : চুনারুঘাট প্রতিনিধি

কমেন্ট বক্স