ঢাকা | বঙ্গাব্দ

আর্জেন্টাইন ইয়াং স্টার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির বিশ্বকাপ অভিষেক হুমকিতে

  • নিউজ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
 বুধবার (৬ মে) উয়েফার দেওয়া ছয় ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রেখেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও। ফলে আর্জেন্টিনার হয়ে আসন্ন বিশ্বকাপে এই উইঙ্গারের অভিষেক নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।দুই সপ্তাহ আগে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়রকে মৌখিকভাবে অপমানের অভিযোগ ওঠে বেনফিকার এই ফুটবলারের বিরুদ্ধে। ম্যাচ চলাকালে জার্সি দিয়ে মুখ ঢেকে ভিনিসিউসকে সমকামী বিদ্বেষী গালি দেন তিনি। এই অপরাধে উয়েফা তাকে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা দেয়, যার মধ্যে ৩ ম্যাচ স্থগিত রাখা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : হবিগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স