ঢাকা | বঙ্গাব্দ

নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

অনলাইন ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে অবস্থিত তুর্কি হাউসে (Turkevi Center) এ উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই শীর্ষ নেতা বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক রূপ দেওয়ার বিষয়ে একমত প্রকাশ করেন। একই সঙ্গে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষযের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, অর্থনীতি এবং প্রতিরক্ষাসহ সম্ভাব্য ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার ওপর বিশেষ তাগিদ দেন।

আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের সার্বিক পরিস্থিতি এবং বহুপাক্ষিক ফোরামগুলোতে পারস্পরিক সমন্বয় অব্যাহত রাখার বিষয়টি প্রাধান্য পায়। উভয় নেতা বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন পথ উন্মোচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স