ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ব শিক্ষক দিবসে প্রাথমিক শিক্ষকদের ক্ষোভ: মেলে না পদোন্নতি, ভাগ্যে সামান্য বেতন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

বিশ্ব শিক্ষক দিবসে নিজেদের আর্থিক বৈষম্য ও সামাজিক মর্যাদা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। উচ্চতর স্নাতক ডিগ্রি থাকা সত্ত্বেও তাঁদের বেতন ধরা হয়েছে ১৩তম গ্রেডে, যা কম যোগ্যতাসম্পন্ন সাধারণ পদের সমতুল্য।

শিক্ষকদের অভিযোগ, সার্ভিস রুলস ও সুনির্দিষ্ট ক্যারিয়ার পরিকল্পনা না থাকায় দীর্ঘ ২৭ বছর চাকরি পরও অনেকে একই পদে স্থবির হয়ে আছেন। সংসারের খরচ চালাতে অনেক শিক্ষককেই বাধ্য হয়ে আয়ের বিকল্প পথ খুঁজতে হচ্ছে। শিক্ষাবিদরা বলছেন, এই নিম্ন বেতন ও সামাজিক মর্যাদাহানির কারণে অনেক মেধাবী শিক্ষার্থী শিক্ষকতা পেশায় আগ্রহ হারাচ্ছেন।

শিক্ষকদের আন্দোলনের মুখে অর্থ বিভাগ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, শিক্ষকদের দায়িত্ব বৃদ্ধি পাওয়ায় ১৩তম গ্রেড পরিবর্তন করে ১২তম গ্রেডে উন্নীত করা এবং পদোন্নতি দিয়ে ১১তম গ্রেডে 'সিনিয়র শিক্ষক' করার পরিকল্পনা সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স