ঢাকা | বঙ্গাব্দ

পূজায় যানজট নিরসনে শায়েস্তাগঞ্জে ইউএনওর অভিযান, চলবে নিয়মিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2026 ইং
শায়েস্তাগঞ্জে ইউএনওর অভিযান ছবির ক্যাপশন: শায়েস্তাগঞ্জে ইউএনওর অভিযান
ad728
পূজায় যানজট নিরসনে শায়েস্তাগঞ্জে ইউএনওর অভিযান, চলবে নিয়মিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: আল-আমিন সাঈফী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যানজট নিরসন ও সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজার থেকে ড্রাইভার বাজার পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সড়কে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও রাস্তার ওপর পণ্যসামগ্রী রাখার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে, ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। পূজাকে কেন্দ্র করে মানুষের চলাচল নির্বিঘ্ন রাখা এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান জানান, যানজট নিরসন ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ সময় শায়েস্তাগঞ্জ পৌরসভার কর্মকর্তা, স্থানীয় সাধারণ জনগণ এবং গণমাধ্যমকর্মী আল-আমিন সাঈফী ও মুজিবুর রহমান উপস্থিত ছিলেন। তাঁরা অভিযানটির গণমাধ্যম কাভারেজ করেন।

পূজার সময়ে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে রাস্তার ওপর অবৈধভাবে দোকানপাট বসানো এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়—এমন কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স