নিহত আব্দুল বারেক শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
নিহতের ভাই লেবু মিয়া জানান, গত ৭ জানুয়ারি বাড়ির পাশে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন আব্দুল বারেক। পরদিন সকালে ঘাটে নৌকা পাওয়া গেলেও তার খোঁজ পাওয়া যায়নি। এমনকি তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
নৌ-পুলিশ সূত্র জানায়, আজ শনিবার বিকালে কালিতলা এলাকার একটি ভাসমান রেস্টুরেন্টের খুঁটির সাথে মরদেহ আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহটি আব্দুল বারেকের বলে শনাক্ত করেন। এরপর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।