ঢাকা | বঙ্গাব্দ

‘চা শিল্পেও শেখ পরিবার ভাগ বসিয়েছিল’: সারজিস

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2025 ইং
চা শ্রমিক সমাবেশ ছবির ক্যাপশন: চা শ্রমিক সমাবেশ
ad728

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার চোখ শুধু ঢাকা থেকে তার বাপের বাড়ি টুঙ্গিপাড়া পর্যন্তই সীমাবদ্ধ ছিল। দেশের অন্য কোথাও তার চোখ পড়েনি। চা-শিল্পেও শেখ পরিবার ভাগ বসিয়েছিল।

রবিবার (১২ জানুয়ারি) বিকেলে কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগান মাঠে আয়োজিত চা-শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। 


সারজিস আলম আরও বলেন, চা-বাগানে কোনো মদের পাট্টা থাকা উচিত নয়, সেগুলো ভেঙে গুঁড়িয়ে দিতে চা-শ্রমিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডসহ (এনটিসিএল) সব চা-বাগান অবিলম্বে চালু করা, শ্রমিক ও চা-শিল্প রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহণ করা এবং মনুষ্যোচিত মজুরি, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও চাকরির নিশ্চয়তাসহ বিভিন্ন দাবিতে চা-শ্রমিকদের এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন মনু-ধলই ভ্যালির সভাপতি ধনা বাউরীর সভাপতিত্বে চা-শ্রমিক সমাবেশে আপন বোনার্জি রুদ্র ও ভোলা সিংহের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ, কেন্দ্রীয় সমন্বয়ক শ্যামলী সুলতানা জ্যানি, আসাদুল্লাহ গালিব ও কুরমা চা-বাগানের সহকারী ব্যবস্থাপক ইউসুফ খান প্রমুখ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চা-শ্রমিকের মেয়ে খাইরুন আক্তার, স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম, কুরমা চা-বাগানের পঞ্চায়েত সভাপতি নারদ পাশী, চা-শ্রমিক নারী নেত্রী গীতা কানু, বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমিন সুলতানা প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স