ঢাকা | বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচনের জন্য সামনে অনেক লড়াই বাকি আছে: জামায়াত আমীর

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 17, 2025 ইং
জামায়াত আমীর ছবির ক্যাপশন: জামায়াত আমীর
ad728
লড়াই এখনও শেষ হয়নি। সুষ্ঠু একটা নির্বাচন আদায় করার জন্য অনেক লড়াই এখনও আমাদের সামনে রয়ে গেছে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে পথসভায় তিনি একথা বলেন।

জামায়াতের আমীর বলেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে। এই জাতি ঐক্যবদ্ধ হয়ে আগামীর সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তি যেন আমাদের ভোটের অধিকার আবারো কেড়ে নিতে না পারে । এখন থেকে হাত মজবুত করতে হবে। আমরা সাধারণ কোনো প্রাণী নই যে টাকার কাছে বিক্রি হবো। মানুষ দেশের শাসন ক্ষমতায় ক্লিন হার্ট মানুষ দেখতে চায় বলেও জানান তিনি।

জামায়াত ক্ষমতায় গেলে তারা কখনোই দেশের মালিক হবে না বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted