সোমবার প্রবল শীতের পূর্বাভাস রয়েছে দেশটির রাজধানী শহরে। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছাতে পারে মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, ঘণ্টায় গড়ে ১০ থেকে ২০ মাইল বেগে বাতাস বইতে পারে সেদিন।
নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প একটি বিবৃতি দিয়েছেন। বলেছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে আসা জনতাকে কোনোভাবেই তিনি কষ্ট পেতে দেখতে চান না। কিংবা তারা আহত হোক তাও তিনি কামনা করেন না। শত শত আইনপ্রণেতারা থেকে শুরু করে ফার্স্ট রেসপন্ডার্স, পুলিশ, ঘোড়া ও হাজার হাজার সমর্থকদের বাইরে থাকা সত্যিই বিপজ্জনক।