ঢাকা | বঙ্গাব্দ

মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, তাপমাত্রা ৭ এর ঘরে

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2025 ইং
মাঝারি শৈত্যপ্রবাহের ছবির ক্যাপশন: মাঝারি শৈত্যপ্রবাহের
ad728
গত কয়েকদিন থেকে মৃদু শৈত্যপ্রবাহের পর এবার মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। উত্তরের হিমেল হাওয়া বেড়ে যাওয়ার কারণে নেমেছে তাপমাত্রার পারদ, বেড়েছে শীতের দাপট। আর হার কাপানো শীতে ভোগান্তিতে পড়েছে জেলার নিম্ন আয়ের মানুষরা। 

রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড৷

এদিকে হঠাৎ করে গতকাল সন্ধ্যার পর থেকে উত্তরের হিমেল হাওয়ার প্রভাব বাড়তে শুরু করেছে৷ তাপমাত্রার পারত হ্রাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। কনকনে শীতের কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে সকালে। তবে এই শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা। শীতের কারণে তারা তেমন কাজকর্ম করতে পারছেন না। 

অন্যদিকে , শীতের তীব্রতা বাড়ায় হাসপাতাল গুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

তেতুঁলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড৷ এ জেলার উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted