ঢাকা | বঙ্গাব্দ

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2025 ইং
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছবির ক্যাপশন: সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ad728
সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

রবিবার (১৯ জানুয়ারি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 

জানা গেছে, আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

সাকিব ছাড়াও গাজী সাহগীর হোসেন, ইমদাদুল হক ও মালেকা বেগমের বিরুদ্ধে একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে গত ১৮ ডিসেম্বর সাকিবসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন। 


মামলার নথি থেকে জানা যায়, গত ১৫ ডিসেম্বর সাকিবসহ চার আসামির বিরুদ্ধে চার কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের মামলাটি করা হয়। পরে ১৮ জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স