ঢাকা | বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সেনা অভিযানে হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2025 ইং
দুইজনকে আটক করেছে সেনাবাহিনী ছবির ক্যাপশন: দুইজনকে আটক করেছে সেনাবাহিনী
ad728

কুষ্টিয়া করেসপনডেন্ট: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, কাজলি খাতুন (৪৬) এবং আব্রাহাম লিংকন (২২)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে দৌলতপুর উপজেলায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় এক হাজার পিস ইয়াবা এবং নগদ উনিশ লাখ সাতষট্টি হাজার পাঁচশত টাকাসহ দুইজনকে আটক করা হয়।

এতে আরও বলা হয়, আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত মাদক ও টাকা থানায় হস্তান্তর করা হয়।



নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted