ঢাকা | বঙ্গাব্দ

মৌলভীবাজারে ১৮৮ বস্তা ভারতীয় চিনিসহ দুইজন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 21, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে অবৈধভাবে আমদানি করা ৫০ কেজি ওজনের ১৮৮ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইয়াসিন আলী (২৫) এবং রিফাত হাসান দিপু (২২) নামে দুজনকে আটক করা হয়।

সোমবার (২০ জানুয়ারি) রাতে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কলারগাও যাত্রীছাউনি এলাকা থেকে একটি মালবাহী ট্রাকের ভেতর থেকে এই চিনি জব্দ করা হয়।


অভিযান পরিচালনাকারী উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সিলেট থেকে আসা একটি ট্রাক তল্লাশি করি। এ সময় ৫০ কেজি ওজনের ১৮৮ বস্তায় মোট ৯ হাজার ৪০০ কেজি চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। এ সময় চিনি পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। চিনি পাচারকারী এই চক্র সিলেট জেলার জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে চিনি সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা নিয়ে যাচ্ছিল। তারা পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য চিনির উপর পাথর সাজিয়ে চিনি পাচারের চেষ্টা করছিল।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার বলেন, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটক করা দুজনই সিলেটের জৈন্তাপুর থানা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি)/ডি ধারায় একটি অভিযোগ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স