ঢাকা | বঙ্গাব্দ

হাজারীবাগে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্বামী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 29, 2025 ইং
ছুরিকাঘাতে হত্যা ছবির ক্যাপশন: ছুরিকাঘাতে হত্যা
ad728

রাজধানীর হাজারীবাগের ছুরিকাঘাতে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় সাবেক স্বামী নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে হাজারীবাগের আমলি টাওয়ার গলিতে এ ঘটনা ঘটে। নিহত ওই নারী হলেন, জুলেখা বেগম (৪৫)। জুলেখার গ্রামের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট এলাকায়।

নিহতের বর্তমান স্বামী কবির জানান, আমি চলতি মাসের ২০ তারিখে তাকে বিয়ে করেছি। একটি সিকিউরিটি গার্ডের চাকরি করি। ডিউটি করার সময় জানতে পারি আমার স্ত্রীকে তার সাবেক স্বামী পেটে ছুরি মেরে হত্যা করেছে।

পুলিশ জানায়, হাজারীবাগে এক নারীকে ছুরিকাঘাতে আহত করার পরে স্থানীয়রা নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের সোপর্দ করে। হাসপাতালে নেয়ার পর আহত জুলেখা বেগম মারা যায়। এ ঘটনায় সাবেক স্বামী পুলিশের কাছে আটক রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted