ঢাকা | বঙ্গাব্দ

বইমেলা ২০২৫ ও বাংলা একাডেমি পুরস্কার বৃত্তান্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2025 ইং
অমর একুশে বইমেলা ২০২৫ ছবির ক্যাপশন: অমর একুশে বইমেলা ২০২৫
ad728
অমর একুশে বইমেলা ২০২৫ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। এবারের প্রতিবাদ্য– ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’। আগামী ১ ফেব্রুয়ারি মেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে শেষ সময়ের প্রস্তুতি। সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলার স্টল ও প্যাভিলিয়ন তৈরির কাজ চলছে পুরোদমে। প্রাঙ্গণ সরগরম করছে মেলা আয়োজনের অন্তরালের মানুষজনে।

তবে বইমেলা শুরুর আগেই ঘটে গেছে অনেক ঘটনা। প্রতীকী অনশন করেছে সৃজনশীল প্রকাশকদের তিন সংগঠন, সামাজিকমাধ্যমে ১৮টি প্রকাশনা সংস্থাকে কালোতালিকাভুক্ত করার মতো দাবি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এরপর ঘটে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ঘোষণা করার পর তা স্থগিতের মতো ঘটনা।

এই ঘটনা পরম্পরায় যাওয়ার আগে বলা যাক এবারের বইমেলা প্রসঙ্গে। গত বছরের তুলনায় এবারের মেলায় ইউনিট বৃদ্ধির সঙ্গে বেড়েছে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা। এবার প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াতে পারে ৬০০-এর মতো। মেলার যাবতীয় বিষয় নিয়ে ৩০ জানুয়ারি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেদিন এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এরইমধ্যে প্যাভিলিয়ন (২৪×২৪), প্যাভিলিয়ন (২০×২০), চার ইউনিট, তিন ইউনিট, দুই ইউনিট (সাধারণ), এক ইউনিট (সাধারণ) এবং শিশুদের জন্যে মেলার অংশে শিশু ইউনিট-৩, ২ ও ১ হিসাব করে লটারির মাধ্যমে স্টল বরাদ্দের কাজ সম্পন্ন হয়েছে।

একুশে বইমেলার নীতিমালায় বলা হয়েছে, রাষ্ট্রভাষা আন্দোলনবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী, ২০২৪-এর গণঅভ্যুত্থানবিরোধী, যেকোনো জাতিসত্তাবিরোধী, অশ্লীল, রুচিগর্হিত, শিষ্টাচারবিরোধী, সাম্প্রদায়িক, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বা জননিরাপত্তার জন্য বা অন্য কোনো কারণে বইমেলার পক্ষে ক্ষতিকর কোনো বই বা পত্রিকা বা দ্রব্য অমর একুশে বইমেলায় বিক্রয়, প্রচার ও প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে একাডেমি।

বইমেলার নীতিমালায় আরও বলা হয়েছে, বাংলা একাডেমি প্রচলিত কমিশনে একাডেমির বই বিক্রি করবে। বইমেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। 

সূত্র বলছে, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর অর্থাৎ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

প্রতিবারের মতো এবারের মেলায়ও নতুন বইয়ের মোড়ক উন্মোচনের জন্য থাকছে ‘নতুন বই উন্মোচন মঞ্চ’ এবং ‘লেখক বলছি মঞ্চ’। নতুন বই উন্মোচন মঞ্চে নতুন বইয়ের মোড়ক উন্মোচন এবং লেখক বলছি মঞ্চে প্রতিদিন নতুন বই সম্পর্কে লেখক-পাঠক-দর্শকের মধ্যে আলোচনা, মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব চলবে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted