ঢাকা | বঙ্গাব্দ

সামরিক প্রধান মোহাম্মদ দেইফের মৃত্যু নিশ্চিত করলো হামাস

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2025 ইং
মোহাম্মদ দেইফ ছবির ক্যাপশন: মোহাম্মদ দেইফ
ad728
ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গত বছর ইসরায়েলি হামলায় নিহত হন মোহাম্মদ দেইফ। শুক্রবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের আগস্টে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় যে তারা জুলাইয়ে দেইফকে হত্যা করেছে। তবে হামাস বিষয়টি নিশ্চিত করেনি।

দেইফকে গাজায় হামাসের গুরুত্বপূর্ণ একজন নেতা হিসেবে বিবেচনা করা হত। ইয়াহিয়া সিনওয়ারের পরেই ছিল তার অবস্থান। ইয়াহিয়া সিনওয়ারও গত বছর ইসরাইলি বাহিনীর হাতে নিহত হন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামলার পরিকল্পনাকারীদের মধ্যে দেইফ অন্যতম ছিলেন। সেই হামলায় ১২শ’ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted