ঢাকা | বঙ্গাব্দ

বিমানবন্দর থেকে পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2025 ইং
মীর রাব্বিউল ইসলাম সীমান্ত ছবির ক্যাপশন: মীর রাব্বিউল ইসলাম সীমান্ত
ad728
বিদেশে পালানোর সময় ছাত্রলীগের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্তকে গ্রেফতার করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে দেশত্যাগের চেষ্টাকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের ট্রাফিক মোড় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের এলোপাতাড়ি গুলিবর্ষণে জাহিদুল ইসলাম ও মাহবুব হাসান নিলয় নামে দুই শিক্ষার্থী নিহত হয়। ওই হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সীমান্ত।

তিনি আরও জানান, তার দেশত্যাগের খবর পুলিশের কাছে ছিল। পুলিশ বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানালে বিমানবন্দর পুলিশ বৃহস্পতিবার দুপুরে সীমান্তকে গ্রেফতার করে। তাকে পাবনায় এনে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted