ঢাকা | বঙ্গাব্দ

রাজনৈতিক দল গঠন বা পদত্যাগের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: উপদেষ্টা নাহিদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2025 ইং
উপদেষ্টা নাহিদ ছবির ক্যাপশন: উপদেষ্টা নাহিদ
ad728
রাজনৈতিক দল গঠন বা পদত্যাগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে সরকারে থেকে কোনো দলে না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন নাহিদ ইসলাম। তিনি জানান, যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল না তারা সাধারণ ক্ষমা পেতে পারে। জুলাই ঘোষণাপত্র ইস্যুতে বিএনপি নিজেদের মধ্যে বৈঠক করেছে। জলদি তা ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, আমাদের বিচার নিয়ে আরও বেশি কথা বলা উচিত। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কাজ চলমান রয়েছে। কোটা আন্দোলন থেকে গণঅভ্যুত্থান পুরো সময়টিতেই বিচার চাওয়া হয়েছে। যখন আমাদের ভাই-বোন মারা গেছে তখন আমরা বিচার চেয়েছি। শেখ হাসিনাসহ সবার বিচার করা হবে বলেও জানান তিনি।

নাহিদ ইসলাম জানান, সাংবাদিক ও বুদ্ধিজিবী মহলে ফ্যাসিবাদের দালাল তৈরি হয়েছিল। ফ্যাসিবাদকে সহায়তা করাও একটা নৈতিক অপরাধ। নৈতিক এবং সামাজিক বিচারও হওয়া উচিত। রাজনৈতিক দলগুলোর সাথে ভিন্নমত থাকতে পারে তবে কোনো অনৈক্য তৈরি হয়নি। জুলাই গণঅভ্যুত্থান আমাদের ঐক্যের শিক্ষা দিয়েছে।

সাম্প্রতিক সময়ে নানা আন্দোলন নিয়ে তিনি বলেন, বিগত সময়ে যেভাবে আন্দোলন দমন করা হয়েছে আমরা সেভাবে করছি না। যৌক্তিক দাবিগুলো মেনে নিচ্ছি। ফ্যাসিবাদের দোসররা এর সুযোগ নিলে সরকার কঠোর হবে। তবে আন্দোলনকে কখনও দমনমূলকভাবে থামাতে চাই না।

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে দায়িত্বশীল আচরণের কথা বলা হয়েছে। জনগণের কাছে তথ্য পৌঁছানোর ক্ষেত্রে এই সরকার গণমাধ্যমের ওপর অনেক বেশি নির্ভরশীল। সংবাদ প্রচারের ক্ষেত্রে তিনি আরও বেশি দায়িত্বশীল হতে হবে। গণমাধ্যমের ওপর সরকারের নয়, সামাজিক চাপ রয়েছে বলেও জানান তিনি

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted