৮ রমজান ১৪৪৬ হিজরি | ১৯ মার্চ ২০২৫ | চুনারুঘাট, হবিগঞ্জ
আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা-এর যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমাদ্বান ও ইসলামী সমাজ গঠনে বদর দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকাল ৩টায় আল মদীনা সুপার মার্কেটের (২য় তলা) অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই মাহফিলে ইসলামি চিন্তাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
সভাপতিত্ব করেন:
মাওলানা ইয়াকুত মিয়া, সভাপতি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, চুনারুঘাট উপজেলা শাখা, প্রভাষক মাওলানা আব্দুল ছালাম, সভাপতি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, চুনারুঘাট পৌর শাখা,
উদ্বোধক: আলহাজ্ব আলী মোহাম্মদ চৌধুরী, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ, প্রধান অতিথি: আলহাজ্ব সোলায়মান খাঁন রাব্বানী, যুগ্ম সাংগঠনিক সচিব, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ, বিশেষ অতিথি: অধ্যাপক শহিদুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সচিব, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ
প্রধান বক্তা:অধ্যক্ষ গোলাপ সারোয়ারে আলম, সভাপতি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, হবিগঞ্জ জেলা শাখা
অন্য বক্তারা ছিলেন:
মাওলানা আবুল খায়ের সানু, সাধারণ সম্পাদক, আহলে সুন্নাত ওয়াল জামাত, হবিগঞ্জ জেলা শাখা, আলহাজ্ব আব্দুল জাহির সাহেব, সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাত, চুনারুঘাট উপজেলা শাখা,মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার, সাবেক ভাইস চেয়ারম্যান, চুনারুঘাট উপজেলা পরিষদ,
মুফতি মুসলিম খাঁন, মজলিশে সূরা সদস্য, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ
ড. আব্দুল কাদির, সভাপতি, বাংলাদেশ ইসলামী যুবসেনা, হবিগঞ্জ জেলা শাখা
মো. জালাল উদ্দিন, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, হবিগঞ্জ জেলা শাখা
স্বাগত বক্তব্য প্রদান করেন:
মো. আজিজ ইকবাল, সভাপতি, বাংলাদেশ ইসলামী যুবসেনা, চুনারুঘাট উপজেলা শাখা
পরিচালনায় ছিলেন:
মাওলানা মোসাহিদুল ইসলাম, মাওলানা হেলাল উদ্দিন জাবেদ,হাফেজ নোমান আহমদ
মূল আলোচনা:অনুষ্ঠানে বক্তারা বদর দিবসের ঐতিহাসিক তাৎপর্য, ইসলামী সমাজ গঠনে এর গুরুত্ব ও বর্তমান প্রেক্ষাপটে রমজানের শিক্ষা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, বদর যুদ্ধ ইসলামের প্রথম বিজয়, যা ত্যাগ, সাহস ও ঈমানের শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল।
তারা আরও বলেন, বর্তমান সমাজে ইসলামের সঠিক চর্চা ও ন্যায়পরায়ণ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বদরের শিক্ষাকে বাস্তবায়ন করা সম্ভব।
আয়োজনে: বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা শাখা,ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দৈনিক দুর্বার