কুয়াকাটায় বেড়াতে গিয়ে প্রেমিকসহ এক প্রবাসীর স্ত্রী আটক হয়েছেন। পরে পরিবারের জিম্মায় তাদের মুক্তি দেওয়া হয়।
মঙ্গলবার (১৮ জুন) শেষ বিকেলে কুয়াকাটা পৌরভবনের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়েছে।
জানা গেছে, বাহরাইনপ্রবাসী স্বামীর অনুপস্থিতিতে কুয়াকাটায় ঘুরতে যান এক সন্তানের জননী নাহার ইসলাম রোজা ও তার পরকীয়া প্রেমিক রাকিবুল ইসলাম সজিব। সেখানে গিয়েই পুলিশের হাতে আটক হন তারা। ঘটনার পরপরই এর ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, কুমিল্লার বাসিন্দা রোজার সঙ্গে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১নং ওয়ার্ডের বাসিন্দা শাহাদাত ডাকুয়ার ছেলে রাকিবুল ইসলাম সজিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সজিব রোজার চেয়ে অন্তত ১০ বছরের ছোট। প্রেমিককে সঙ্গে নিয়ে গতকাল তারা কুয়াকাটায় ঘুরতে যান।
আল-আমিন সাঈফী