ঢাকা | বঙ্গাব্দ

গাজায় যুদ্ধবিরতি ব্যর্থ হলে ইসরায়েলের বিরুদ্ধে আরও পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাজ্যের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2025 ইং
গাজায় যুদ্ধবিরতি ব্যর্থ হলে ইসরায়েলের বিরুদ্ধে আরও পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাজ্যের ছবির ক্যাপশন: গাজায় যুদ্ধবিরতি ব্যর্থ হলে ইসরায়েলের বিরুদ্ধে আরও পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাজ্যের
ad728

গাজায় মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ‘যদি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত না হয়, তবে ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাজ্য আরও পদক্ষেপ নিতে পারে।’ খবর আল জাজিরার।

গতকাল মঙ্গলবার (৮ জুলাই) ব্রিটিশ পার্লামেন্টের ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে বক্তব্য রাখতে গিয়ে ল্যামি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএমএফ) যথাযথভাবে কাজ করছে না।

তিনি বলেন, ‘এই সহায়তা কাঠামোটি আমরা সমর্থন করি না। এটি ভালোভাবে কাজ করছে না। বহু মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, বহু মানুষ প্রাণ হারিয়েছে।’

গত মাসে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও নরওয়ের সঙ্গে মিলে ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন-গভির এবং বেজালেল স্মোটরিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। পশ্চিম তীরে ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার জন্য পরিচিত তারা।

এর আগেই, যুক্তরাজ্য গাজার অবরোধের প্রেক্ষিতে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করে এবং অস্ত্র রপ্তানিতেও কিছু সীমাবদ্ধতা আনে।

তবে সমালোচকরা বলছেন, এসব পদক্ষেপ অনেকাংশেই প্রতীকী এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েলের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে।

ল্যামি মঙ্গলবার অবৈধ বসতি সম্প্রসারণ এবং দখলদার ইসরায়েলি বসতিদের সহিংসতা কঠোরভাবে সমালোচনা করেন। তিনি বলেন, এসব কার্যক্রম আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

ল্যামি বলেন, ‘আমি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, আপনি জি৭ কিংবা ইউরোপের অন্য কোনো মিত্র রাষ্ট্র খুঁজে পাবেন না যারা আমাদের চেয়ে বেশি কিছু করেছে।’

তিনি আরও বলেন, যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায়, তবে এটি যেন দুই রাষ্ট্র সমাধানের একটি বাস্তব অগ্রগতির অংশ হয়।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted