ঢাকা | বঙ্গাব্দ

প্রিমিয়ার লিগে বড় জয় দিয়ে শুভ সূচনা ম্যানচেস্টার সিটির

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

ধীর গতিতে শুরু হওয়া ম্যাচে সিটি এগিয়ে যেতে পারত ১৯ মিনিটেই। কিন্তু লক্ষ্যে পৌঁছায়নি হালান্ডের হেড। এরপর জালের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৩৪ মিনিট পর্যন্ত। সেই হালান্ডের কল্যানেই লিডে যায় সিটি। সেই রেশ থাকতে থাকতে রেইডার্স নিজেই নাম তোলেন স্কোরশিটে। চালকের আসনে থেকেই বিরতিতে যায় সিটিজেনরা।

বিরতির পরও ম্যাচে চলতে থাকে সিটির দাপট। ম্যাচের ৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি ব্যবধান বাড়ান হালান্ড। শেষ দিকে জালের দেখা পান বদলি নামা শের্কিকে।  

সিটির জার্সিতে প্রথম প্রিমিয়ার লিগ গোল পেতে ফরাসি উইঙ্গারকে অপেক্ষা করতে হয় মাত্র ৮ মিনিট। প্রতিপক্ষের পা থেকে পাওয়া বল বক্সের বাইরে থেকে নিচু শটে প্রতিপক্ষে জালে শেষ পেরেক ঠুকেন ২১ বছর বয়সী এই ফুটবলার।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স