ঢাকা | বঙ্গাব্দ

বরগুনায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2025 ইং
বরগুনায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: বরগুনায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
ad728

বরগুনায় নিজ ঘর থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) বরগুনা সদর উপজেলার ইটবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

এসময় স্বামী স্বপন মোল্লার ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস লাগানো ও স্ত্রী আকলিমা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এই দম্পতির সাদিয়া (৫) ও হাফসানা (১) নামের দুটি কন্যা সন্তান রয়েছে।

জানা গেছে, বড় মেয়ে সাদিয়ার সকালে ঘুম ভাঙলে মা আকলিমা বেগমকে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে। প্রতিবেশী চাচাতো ফুফু রাজিয়াকে ডেকে আনলে তিনি স্বপন মোল্লাকে গলায় ফাঁস লাগানো ও আকলিমাকে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা  ছুটে আসে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান। স্বজন ও প্রতিবেশীরা জানায়, স্বপন মোল্লা দিনমজুর ও আকলিমা গৃহিণী। স্বপন ঠিকমত কাজকর্ম করত না। একদিন কাজ করলে দুদিন ঘুরে বেড়াতো এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তবে তদন্ত না করে এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না বলে জানিয়েছে পুলিশ। 


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স