ঢাকা | বঙ্গাব্দ

শঙ্খ নদীর পাড়ে পড়েছিল যুবকের মরদেহ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2025 ইং
শঙ্খ নদীর পাড়ে মরদেহ ছবির ক্যাপশন: শঙ্খ নদীর পাড়ে মরদেহ
ad728

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে শঙ্খ নদীর পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।

জানা যায়, ভোরে শঙ্খ নদীতে চলাচলরত নৌকার মাঝিরা নদীর পাড়ে মরদেহটি আটকে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। ওই ব্যক্তিরপরনে ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটির একটি জার্সি ও বাদামি রঙের প্যান্ট।চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঢাকা পোস্টকে বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, নদীর জোয়ারের পানিতে মরদেহ ভেসে এসেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স