১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে আমিরাত চার জন নিয়েই সাত গোল করে। এর বিপরীতে বাংলাদেশের মোস্তফা এক গোল পরিশোধ করেন। ফলে ৮-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। এশিয়ান কাপ বাছাইয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ফুটসাল অভিষেক হয়েছে। প্রথম ম্যাচে এশিয়ার ১৩ বারের চ্যাম্পিয়ন ইরানের বিপক্ষে ১২-০ গোলে হেরেছিল। পরের ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে ৮-১ গোলে পরাজয়। আজ গ্রুপের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে প্রথমার্ধে সমতা রেখেও শেষ পর্যন্ত পয়েন্ট হাতছাড়া হয়েছে।
আল-আমিন সাঈফী