ঢাকা | বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ চীন সাগরে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2025 ইং
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ চীন সাগরে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ ছবির ক্যাপশন: অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ চীন সাগরে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ
ad728
দক্ষিণ চীন সাগরকে ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে চীন ও অস্ট্রেলিয়ার মধ্যে। চীন অভিযোগ করেছে, অস্ট্রেলিয়া তাদের সামরিক বিমানের চীনা আকাশসীমায় অনুপ্রবেশের ঘটনা আড়াল করছে।

চীনের প্রতিরক্ষা  মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, 'অস্ট্রেলিয়ার সামরিক বিমান চীনের আকাশসীমায় বেআইনিভাবে প্রবেশ করেছে এবং এই গুরুতর অবৈধ অনুপ্রবেশের ঘটনাটি আড়াল করতে অস্ট্রেলিয়া চেষ্টা করছে।'

তিনি জানান, এ ঘটনার জন্য চীন অস্ট্রেলিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে ‘কঠোর প্রতিবাদ’ জানিয়েছে।

জিয়াং আরও বলেন, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর প্রকাশিত বিবৃতি প্রকৃত ঘটনাকে বিকৃত করছে এবং চীনের ওপর দায় চাপাচ্ছে। তিনি অস্ট্রেলিয়াকে আহ্বান জানান, তাদের নৌ ও বিমান বাহিনীর সামনের সারির কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে এবং দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত না করতে।

চীনের এই প্রতিক্রিয়া আসে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একদিন পরের বিবৃতির জবাবে। অস্ট্রেলিয়া জানায়, রোববার (১৯ অক্টোবর) দক্ষিণ চীন সাগরে তাদের বিমানবাহিনীর একটি টহল বিমানের কাছাকাছি চীনা বিমান ‘বিপজ্জনকভাবে ফ্লেয়ার নিক্ষেপ করে।

অস্ট্রেলিয়া জানায়, তারা আন্তর্জাতিক আইন অনুসারে দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে সামুদ্রিক নজরদারি কার্যক্রম পরিচালনা করছে। তবে তারা নির্দিষ্ট করে জানায়নি, ঘটনাটি দক্ষিণ চীন সাগরের কোন অংশে ঘটেছে।

অন্যদিকে, চীন দাবি করেছে ঘটনাটি ঘটেছে তাদের ‘শিশা দ্বীপপুঞ্জের’ আকাশসীমায় (যেটিকে ইংরেজিতে Paracel Islands বলা হয়) । 

চীন ও অস্ট্রেলিয়ার মধ্যে দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে এই সর্বশেষ অভিযোগ-পাল্টা অভিযোগ দুই দেশের সামরিক ও কূটনৈতিক সম্পর্কের ওপর নতুন চাপ সৃষ্টি করেছে।

বিশ্লেষকরা বলছেন, এ ধরনের উত্তেজনা দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক টহল ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর আরও প্রভাব ফেলতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted