ঢাকা | বঙ্গাব্দ

বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2025 ইং
বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ ছবির ক্যাপশন: বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ
ad728
মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মেট্রোর বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের পরিবারকে কেনো ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

আজ বুধবার (২৯ অক্টোবর) জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদির ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, গতকাল সোমবার সকালে হাইকোর্টে জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

প্রসঙ্গত, গত রোববার রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলারের ওপর থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী আবুল কালাম আজাদ নিহত হন। এ ঘটনায় নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া ঘোষণা দেয়া হয়। এ ছাড়াও আগের বছর মেট্রো থেকে প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে। 

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted