ঢাকা | বঙ্গাব্দ

বেতন বৃদ্ধির দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ রাসিক শ্রমিকদের

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2025 ইং
বেতন বৃদ্ধির দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ রাসিক শ্রমিকদের ছবির ক্যাপশন: বেতন বৃদ্ধির দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ রাসিক শ্রমিকদের
ad728
রাজশাহী সিটি করপোরেশনের দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন। আজ বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।  

এ সময়, কর্পোরেশনের বিভিন্ন ফটকে তালা লাগিয়ে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন তারা। সেইসাথে, দ্রুত দাবি মানা না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা। 

তারা জানান, দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানানো হলেও কর্তৃপক্ষ তাদের সাথে বিভিন্ন টালবাহানা করছে। বর্তমানে দৈনিক মজুরি ৪৮৪ টাকা, যা দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না। 

শ্রমিকরা আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রমিকরা দৈনিক ৭৫০ টাকা মজুরি পান। অথচ সিটি করপোরেশনের শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। তাই বৈষম্যের অবসান ঘটিয়ে দ্রুত ৭৫০ টাকা মজুরি করার দাবি জানান শ্রমিকরা। 

আন্দোলনে ৩০ টি ওয়ার্ডের অন্তত আড়াই হাজার শ্রমিক যুক্ত রয়েছে বলেও জানান আন্দোলনকারীরা। 

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted