ঢাকা | বঙ্গাব্দ

৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2025 ইং
৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল ছবির ক্যাপশন: ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল
ad728
আরও ৪৫ ফিলিস্তিনির দেহাবশেষ ফেরত দিয়েছে ইসরায়েল। সোমবার (৩ নভেম্বর) রেড ক্রসের মাধ্যমে মরদেহগুলো হস্তান্তর করে দেশটির সামরিক বাহিনী (আইডিএফ)। মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়। 

গত ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে এখন পর্যন্ত মোট ২৭০ জনের মরদেহ ফেরত পেয়েছে ফিলিস্তিন। যার মধ্যে ৭৮টি মৃতদেহ শনাক্ত করেছে ফরেনসিক দল। তবে দেহাবশেষগুলো এখনও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি বলে জানিয়েছে গাজার প্রশাসন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরত পাঠানো অনেক মৃতদেহের ওপর চরম নির্যাতনের প্রমাণ রয়েছে। পাওয়া গেছে হাত ও চোখ বাঁধা, মুখমণ্ডল বিকৃতিসহ গভীর ক্ষতের চিহ্ন। পরিচয়পত্র ছাড়াই দেহাবশেষ গুলো ফেরত দিয়েছে ইসরায়েল।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted