ঢাকা | বঙ্গাব্দ

হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 15, 2025 ইং
হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন আজ ছবির ক্যাপশন: হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন আজ
ad728
জুলাই-আগস্টে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী শাহারিয়ার খান আনাসসহ ৬ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন আজ। সোমবার (১৫ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপন করবেন প্রসিকিউশন।

এই মামলায় ২৩ কর্মদিবসে মোট ২৬ জন সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে রয়েছে শহীদ পরিবার, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তারাও। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদও সাক্ষ্য দেন। এ মামলার আসামি সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেনের পক্ষে আরশাদসহ তিনজন সাফাই সাক্ষী দেন। মামলায় ৮ আসামির মধ্যে গ্রেফতার আছেন ৪ জন। ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া নিহত হন। চলতি বছরের ১৪ জুলাই ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

এদিকে, কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ ও জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted