ঢাকা | বঙ্গাব্দ

কড়া নিরাপত্তায় বিমানবন্দর ত্যাগ, সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 25, 2025 ইং
বাসের ভেতর থেকে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করছেন তারেক রহমান ছবির ক্যাপশন: বাসের ভেতর থেকে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করছেন তারেক রহমান
ad728
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শাহজালাল বিমানবন্দর এলাকা ত্যাগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী 'সবার আগে বাংলাদেশ' ব্রান্ডিংয়ে লাল-সবুজের বাসটি যাচ্ছেন ৩০০ ফুট এলাকার সংবর্ধনাস্থলে।

যেতে যেতে দেশবাসীর উদ্দেশে বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমান। তার আগমন ঘিরে জনসমাগম হওয়ায় বাসটি ধীরে ধীরে আগাচ্ছে।তার আগে বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার পূর্বে তারেক রহমান জুতা খুলে বাংলাদের মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন।

এর একটু আগে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে বিমানবন্দরে বরণ করেন ঢাকায় থাকা পরিবারের সদস্য ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted