ঢাকা | বঙ্গাব্দ

বিমানবন্দর থেকে যেখানে যেখানে যাবেন তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 25, 2025 ইং
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছবির ক্যাপশন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
ad728
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের এই প্রত্যাবর্তন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবায়দা রহমান এবং কন্যা জাইমা রহমান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমান যাবেন রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট এলাকা)। সেখানে গণসংবর্ধনা মঞ্চে ভাষণ দেবেন তিনি।

তাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিপুল সংখ্যক নেতাকর্মী-সমর্থক। সকাল থেকেই ৩০০ ফিট এলাকা সড়কের দুই পাশ ও মাঝখানে বিপুলসংখ্যক মানুষের অবস্থান রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম আরও বাড়তে থাকে।বিএনপি নেতাকর্মীদের থেকে সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান যাবেন রাজধানীর এভারেকয়ার হাসপাতালে। সেখানে চিকিৎসারত মা খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন তিনি।

এরপর সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে গুলশান-২ এ নিজ বাসভবনে যাবেন তারেক রহমান।

এদিন আর অন্য কোনো অনুষ্ঠানে যোগ দেবেন না তিনি।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted