ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীতে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে যুবদল নেতা আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
পরে চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা হয় জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)। ছবির ক্যাপশন: পরে চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা হয় জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)।
ad728
রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান কামালকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা হয় জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)।স্বজনরা জানান, কাজ শেষে ইকুরিয়া এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন কামাল। এ সময় ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে এলোপাতাড়ি চাপাতির আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

চিকিৎসক জানিয়েছেন, কামালের হাতে ও পায়ে গুরুতর জখম হয়েছে।স্বজনদের দাবি, আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৩ আসনের বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের সমর্থক আরিফুজ্জামান কামাল। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সেই আসনের প্রতিপক্ষের লোকজন তার ওপর এই হামলা চালিয়েছে বলে অভিযোগ স্বজনদের।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হওয়ার খবর পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted