ম্যাচের ৯ম মিনিটে বুকায়ো সাকার নিখুঁত ক্রস থেকে সহজ ট্যাপ-ইনে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন ভিক্টর গিয়োকেরেস।
প্রথমার্ধের শেষদিকে লিয়ান্দ্রো ট্রোসার্ডের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন গিয়োকেরেস। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল তার মৌসুমের ২১তম গোল।
ম্যাচে ইনজুরি কাটিয়ে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স করেন সাকা। মার্চের শেষদিকে অ্যাকিলিসের (গোড়ালি) সমস্যার কারণে বিশ্রামে ছিলেন তিনি। মাঠে ফিরে শুরু থেকেই ফুলহ্যামের রক্ষণে ত্রাস ছড়ান এই ইংলিশ তারকা।
এই জয়ে লিগের শীর্ষে থাকা আর্সেনাল আরও চাপ বাড়িয়েছে ম্যানচেস্টার সিটির ওপর। সিটি সোমবার (৪ মে) এভারটনের বিপক্ষে মাঠে নামবে এবং তাদের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে, যদিও দুটি ম্যাচ কম খেলেছে।