সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস বিজয়ীদের তালিকায় দুই বাংলাদেশি
-
নিউজ প্রকাশের তারিখ :
May 4, 2026 ইং
ছবির ক্যাপশন:
সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। বৈশ্বিক এ প্রতিযোগিতায় ‘‘আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন’’ বিভাগে বিজয়ী হয়েছেন বাংলাদেশের জয় সাহা। আর জুবায়ের আহমেদ অর্ণব ঢাকার পরিবর্তনশীল দৃশ্যপট নিয়ে তার ছবির সিরিজের জন্য ‘‘স্টুডেন্ট ফটোগ্রাফার অফ দ্য ইয়ার’’ হিসেবে ভূষিত হয়েছেন।শুক্রবার (১৭ এপ্রিল) সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, জয় সাহা বাংলাদেশের হাওর অঞ্চলের লোকজ স্থাপত্যের ওপর তার ছবির সিরিজ ‘‘হোমস অফ হাওর’’ (Homes of Haor)-এর জন্য ‘আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন’ বিভাগে বিজয়ী হয়েছেন।ছবিতে তিনি বাংলাদেশের হাওর অঞ্চলের স্থাপত্যশৈলীকে তুলে ধরেছেন, যেখানে ঘরবাড়িগুলো উঁচু মাটির ঢিবির ওপর তৈরি করা হয়— যা বর্ষাকালে একেকটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়।অপরদিকে জুবায়ের আহমেদ অর্ণব ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন। তার ছবি সিরিজ ‘‘দ্য প্লেস হোয়্যার আই ইউজড টু প্লে’’ (The Place Where I Used to Play) ঢাকার গ্রিন মডেল টাউনকে চিত্রায়িত করেছে, যেখানে নগরায়নের ফলে স্থানীয় প্রাকৃতিক দৃশ্যপট বদলে যাচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : চুনারুঘাট প্রতিনিধি
কমেন্ট বক্স