ঢাকা | বঙ্গাব্দ

জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ নিয়ে অস্ট্রেলিয়া-জাপানের চুক্তি

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2026 ইং
ক্যানবেরায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে বৈঠক শেষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন ছবির ক্যাপশন: ক্যানবেরায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে বৈঠক শেষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন
ad728

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বৈশ্বিক বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া ও জাপান।

ক্যানবেরায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে বৈঠক শেষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ভবিষ্যতের অর্থনৈতিক ধাক্কা ও অনিশ্চয়তা মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতে করবে।অন্যদিকে, জাপানের প্রধানমন্ত্রী বলেন, হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বড় ধরনের প্রভাব পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে দুই দেশ ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে বলেও জানান তিনি।স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে নিজেদের সক্ষমতা ও সংকট মোকাবিলার শক্তি বাড়াতে চায় দুই দেশ।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে সরবরাহ হওয়া মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। এর প্রায় ৮০ শতাংশই যায় এশিয়ার দেশগুলোতে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে ইরান ওই প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে।



নিউজটি আপডেট করেছেন : হবিগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স