ঢাকা | বঙ্গাব্দ

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

গ্রেপ্তারকৃত আবুল খায়ের (৩৫) সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যবাগ্যা গ্রামের আবুল বারেকের ছেলে। তিনি স্থানীয় দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদি হয়ে চরজব্বার থানায় আবুল খায়েরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেন। পরে ভুক্তভোগী শিক্ষার্থী নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দির ভিত্তিতে আদালত অভিযুক্তকে হাজির করার নির্দেশ দেন।

এদিকে, মামলাকে কেন্দ্র করে গত ১৮ এপ্রিল ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ভুক্তভোগীর মা বাদি হয়ে চরজব্বার থানায় আরও একটি মামলা দায়ের করেন।

ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই ঘটনায় জড়িত অভিযোগে গত ১৮ এপ্রিল রাতে একই এলাকার নিজাম উদ্দিন জাহাঙ্গীর (৫২) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : চুনারুঘাট প্রতিনিধি

কমেন্ট বক্স