ঢাকা | বঙ্গাব্দ

এপ্রিলে হরমুজ দিয়ে ১০ মিলিয়ন ব্যারেল তেল রফতানি করেছে ইরাক: ডন

  • নিউজ প্রকাশের তারিখ : May 16, 2026 ইং
দেশটির নতুন তেলমন্ত্রী বাসিম মোহাম্মদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স ও পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ। ছবির ক্যাপশন: দেশটির নতুন তেলমন্ত্রী বাসিম মোহাম্মদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স ও পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ।
ad728

এপ্রিলে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে প্রায় ১০ মিলিয়ন ব্যারেল তেল রফতানি করেছে ইরাক। দেশটির নতুন তেলমন্ত্রী বাসিম মোহাম্মদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স ও পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ।

ইরাকের তেলমন্ত্রী জানান, উৎপাদন ও রফতানি সক্ষমতা বাড়াতে ইরাক অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক)-এর সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। পাশাপাশি দেশটি দৈনিক ৫০ লাখ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

বিশ্বের জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ অব্যাহত থাকলেও, সাম্প্রতিক সংঘাতের কারণে এই জলপথটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।


নিউজটি আপডেট করেছেন : ডেইলি দুর্বার হবিগঞ্জ

কমেন্ট বক্স