ঢাকা | বঙ্গাব্দ

মাধবপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ অপরাধি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 5, 2025 ইং
ছিনতাইয়ের প্রস্তুতিকালে হবিগঞ্জের মাধবপুরে দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবির ক্যাপশন: ছিনতাইয়ের প্রস্তুতিকালে হবিগঞ্জের মাধবপুরে দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ad728

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- বেঙ্গাডোবা গ্রামের এমরান মিয়ার ছেলে পারভেজ মিয়া (২৩), একই গ্রামের শামসুল হকের ছেলে রবিউল আওয়াল রুবেল (৩৮), উপজেলায় মাদারগড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে পারভেজ মিয়া (৩০)।

এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, ডাকাতির প্রস্তুতি, মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আসামিরা থানা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন স্থানে রাত্রিকালে চুরি, ডাকাতি ও ছিনতাই কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা রুজু করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স