ঢাকা | বঙ্গাব্দ

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারহীনতার অবসান চায় ডুজা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর শাখা ছাত্রদলের সশস্ত্র হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।

সোমবার (৫ অক্টোবর) ডুজা সভাপতি মো. মানজুর হোছাঈন মাহি ও সাধারণ সম্পাদক লিটন ইসলাম এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেয়। সংবাদ সংগ্রহের সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি এম আহসান হাবীব, হাসিবুল ইসলামসহ একাধিক নেতার নেতৃত্বে ১০-১২ জন ছাত্রদল কর্মী রামদা, চাপাতি, হকিস্টিক, রড ও বেসবল ব্যাট দিয়ে সাংবাদিকদের ওপর নারকীয় হামলা চালায়।

এই বেপরোয়া হামলায় দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ জামান কোরবান, দৈনিক আগামীর সময়ের জাহিদুল ইসলাম ও দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজুসহ অন্তত ১০ জন সংবাদকর্মী গুরুতর আহত হন। হামলাকারীরা সাংবাদিকদের লাঠি দিয়ে মারধরের পাশাপাশি মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে।

ডুজা নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের ওপর হামলার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। চলতি বছরের এপ্রিলে শাহবাগ থানার ভেতরেও ডুজা সদস্যদের ওপর ছাত্রদল হামলা চালালেও দীর্ঘ পাঁচ মাসেও পুলিশ মামলা নেয়নি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। এই বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে অবিলম্বে রাবির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তাঁরা।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স