ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা-১০ আসনের সাবেক এমপি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 8, 2025 ইং
শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার ছবির ক্যাপশন: শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার
ad728

ঢাকা-১০ আসনের সাবেক এমপি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সেটি এখনও নিশ্চিত করা হয়নি।

বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪ নং সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়।

শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। মূলত তিনি আওয়ামী লীগ পন্থী একজন ব্যবসায়ী নেতা এবং এফবিসিসিআই ও বিজিএমই এর সাবেক সভাপতি।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স