প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের সরকারি বার্তাসংস্থার তথ্য অনুসারে, আসাদ আল-শায়বানিকে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খ্রেইজি স্বাগত জানান।
রোববারের এ বৈঠকে তুরস্ক, ইরাক, লেবানন, জর্ডান, মিসর, ব্রিটেন, জার্মানি, ইতালি ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকদের পাশাপাশি উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যদেরও অংশগ্রহণের কথা রয়েছে।
সিরিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়ে আলোচনায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও অংশ নেবেন।