ঢাকা | বঙ্গাব্দ

সিরাজ সিকদারের গ্রাফিতি নষ্টের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2025 ইং
ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার ছবির ক্যাপশন: ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার
ad728
সিরাজ সিকদারের গ্রাফিতি বিনষ্ট করার প্রতিবাদে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী। শনিবার (১৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি থেকে মিছিলটি শুরু হয়।

এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে মিছিলটি ভিসি চত্বর ও মধুর ক্যান্টিন হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

বিক্ষোভকারীরা বলেন, সিরাজ সিকদার ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদী কন্ঠস্বর ছিলেন। সামন্য একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তার গ্রাফিতি নষ্ট করা অবমাননার শামিল। যারা এই কাজ করছে তারা নিজেরাও ফ্যাসিবাদী চরিত্রের। এ সময় মত প্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ না করার দাবিও জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted