ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা'র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্রসমাবেশ সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 22, 2025 ইং
আনন্দ মিছিল ছবির ক্যাপশন: আনন্দ মিছিল
ad728
হবিগঞ্জ প্রতিনিধি : অহিংস ছাত্র রাজনীতির মডেল, এদেশের সুফিবাদী চেতনার ও সৃজনশীল ছাত্র রাজনীতির চর্চার আদর্শিক ছাত্র সংগঠন; বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ  জেলার আয়োজনে ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি ২২ জানুয়ারী ২০২৫ রোজ মঙ্গলবার হবিগঞ্জ পৌর টাউন হলে হবিগঞ্জ জেলা ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ জালাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর মহাসচিব স.উ.ম.আবাদুস সামাদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা শাহ জালাল আহমদ আখঞ্জি প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ ইসলামী ফ্রণ্ট কেন্দ্রীয় পরিষদ, ,মাওলানা শহিদুল ইসলাম সভাপতি আহলে সুন্নত ওয়াল জামাত হবিগঞ্জ জেলা শাখা , মাওলানা ফারুক মিয়া অধ্যক্ষ হবিগঞ্জ কামিল মাদ্রাসা ,মাওলানা গোলাম সরোয়ারে আলাম সভাপতি বাংলাদেশ ইসলামী ফ্রণ্ট হবিগঞ্জ জেলা,মাওলানা মোস্তাক আহমদ ওয়াসি পীর সাহেব কচুয়া দরবার শরিফ,মাওলানা নুরুল হক কুদরতি, মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার সাবেক ভাইস চেয়ারম্যান চুনারুঘাট উপজেলা পরিষদ ,মাওলানা বশির আনসারী,যুবনেতা এমএ কাদির সভাপতি বাংলাদেশ ইসলামী যুবসেনা হবিগঞ্জ জেলা , সাংবাদিক এস এম সুলতান খানস সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী ফ্রণ্ট চুনারুঘাট উপজেলা শাখা, মাওলানা মোশাহিদুল ইসলাম,ডাঃ মাওলানা শাহ আলম , সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন ইউনিটের কর্মীবৃন্দ।
এতে বক্তারা বলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা প্রতিষ্ঠার পর থেকে, এই পর্যন্ত দেশের ক্রান্তিলগ্নে প্রত্যেকটা আন্দোলন, সংগ্রাম কিংবা অন্যায়ের প্রতিবাদে সবসময় সোচ্চার ছিলো—থাকবেও এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক যুগোপযোগী নাগরিক গড়তে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কাজ করে যাবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স