এবার দিনাজপুরের বিরলের এনায়েতপুর সীমান্তে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তার নাম আল আমিন।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্তের শূন্য রেখার ৩২৩নং পিলারের পাশ থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।
আল আমিন দ্বীপনগর গ্রামে আইজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে এনায়েতপুরের দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্যরেখার ৩২৩নং পিলারের পাশে আল আমিন নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানান। তবে কী কারণে তাকে আটক করে নিয়ে যায় তা এখনো জানা যায়নি।
দৈনিক দুর্বার