ঢাকা | বঙ্গাব্দ

এক বছরে বিড়ি-সিগারেট থেকে ৪ হাজারের বেশি অগ্নিকাণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2025 ইং
বিড়ি-সিগারেটের ছবির ক্যাপশন: বিড়ি-সিগারেটের
ad728
২০২৪ সালে সারাদেশে ২৬ হাজার ৬৫৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরমধ্যে বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরো থেকেই অগ্নিকাণ্ড ঘটেছে ৪ হাজার ১৩৯টি। যা মোট সংখ্যার সাড়ে ১৫ শতাংশের বেশি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

২০২৪-এ সারাদেশে দিনে গড়ে ৭৩টি আগুনের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে ১৪০ জন নিহত হয়েছেন, আর আহত হয়েছেন ৩৪১ জন।

এসব অগ্নিকাণ্ডে ৪৪৬ কোটি ২৭ লাখ ২৮ হাজার ৬৯৭ টাকা সম্পদের ক্ষতি হয়। ফায়ার সার্ভিস আগুন নির্বাপণের মাধ্যমে ১ হাজার ৯৭৪ কোটি ৪৪ লাখ ৭২ হাজার ৮৭৫ টাকার সম্পদ রক্ষা করে।

বিড়ি-সিগারেট ছাড়াও গত বছর লাগা আগুনের কারণের মধ্যে বৈদ্যুতিক গোলযোগে ৯ হাজার ৬৯টি, চুলা থেকে ৩ হাজার ৫৬টি, উচ্ছৃঙ্খল জনতা থেকে ৭৮৯টি, ছোটদের আগুন নিয়ে খেলার কারণে ৭৫৯টি, উত্তপ্ত ছাই থেকে ৭৩৫টি, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ৭০৪টি, গ্যাসের লাইন লিকেজ থেকে ৪৬৫টি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ৪৪টি, কয়েল থেকে ৪৫৫টি এবং আতশ বাজি, ফানুস, পটকা পোড়ানো থেকে ৬৪টি আগুনের ঘটনা ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted